শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে ৮ ট্রলারকে প্রশাসনের জরিমানা

অনলাইন ডেস্ক ১৩ August ২০২৬ · Thursday · ০৮:৪৯ অপরাহ্ণ
টাঙ্গুয়ার হাওরে ৮ ট্রলারকে প্রশাসনের জরিমানা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ নম্বর ধারা লঙ্ঘন করে ইসিএ এলাকাভুক্ত টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণ করার অপরাধে ৮টি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে মোট ৭,৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা অর্থদ- প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসারের একটি দল।

অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণরত বিভিন্ন হাউজবোট ও পর্যটকদের মাঝে পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 পাশাপাশি টাঙ্গুয়ার হাওর পাড়ের স্থানীয়  এলাকাবাসীকে ইসিএ ঘোষিত সংরক্ষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান চলাচলের নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।জেলা প্রশাসন সূত্র জানায়, হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ