মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন পঞ্চগড়ের এসপি

অনলাইন ডেস্ক ১৩ August ২০২৬ · Thursday · ০১:০৮ অপরাহ্ণ
রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন পঞ্চগড়ের এসপি

পঞ্চগড় প্রতিনিধি: 

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রমের ভিত্তিতে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। 

আজ মঙ্গলবার (১১ আগস্ট)  সকালে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষের জুলাই- ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের আওতাধীন  ৮টি জেলার জুলাই মাসের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড,আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

 রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সার্বিক মূল্যায়নে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।

 এসময় শ্রেষ্ঠত্বের স্বীকৃত স্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার  আবু সাইমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা যায,গত জুলাই মাসে পঞ্চগড় জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই পঞ্চগড় জেলা এই স্বীকৃতি অর্জন করেছেন বলে জানা গেছে।

এদিকে রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় পুলিশের এই শ্রেষ্ঠত্ব জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও কার্যকর পুকিশি তৎপরতা একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পঞ্চগড়ে মানুষ৷ এবিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন,আমরা পুলিশ বাহিনী জনগনের সেবার জন্য কাজ করি। আমি পঞ্চগড় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আমার অপর অর্পিত দায়িত্ব পালন করার। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি এ জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করার৷ আমি সবার সহযোগীতা কামনা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ