বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

র‍্যাবের অভিযানে তাহিরপুরে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জানু আটক

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৮:৫৪ অপরাহ্ণ
র‍্যাবের অভিযানে তাহিরপুরে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জানু আটক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযানে ফের গ্রেপ্তার হয়েছেন মো.জানু মিয়া (৩৫)। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট। এর আগে মাদক সংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তথ্যও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাউকান্দি এলাকার একটি বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জানু মিয়াকে আটক করা হয়। 

পরে তার দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার জানু মিয়া কাউকান্দি গ্রামের মো.শফিক মিয়ার ছেলে। র‍্যাবের দাবি,জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।স্থানীয় সূত্রের দাবি,জানু মিয়া এর আগেও মাদক সংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপরও ফের ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মাদক কারবারের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

র‍্যাব-৯ জানায়,গ্রেপ্তার জানু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পরে তাকে ও জব্দ করা ইয়াবা তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।সীমান্তবর্তী তাহিরপুরে মাদকের প্রবেশ ও বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি,শুধু বাহক বা খুচরা বিক্রেতা নয়, মাদকের সরবরাহকারী ও পেছনের মূল চক্রকেও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ