বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় ৫০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৬:২৯ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় ৫০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ

নাটোর প্রতিনিধি: 

২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার প্রাঙ্গনে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন।

প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক ও পলিথিন দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন,

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) ইব্রাহিম খলিল,

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনাপ্রাপ্ত কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, “গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদন বাড়ানো এবং কৃষকদের লাভবান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ দিচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে পেঁয়াজ চাষের আহ্বান জানাচ্ছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা যাতে প্রণোদনার উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”

কৃষকেরা জানান, বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ পাওয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে তাদের আগ্রহ আরও বেড়েছে। এ ধরনের প্রণোদনা নিয়মিত অব্যাহত থাকলে নলডাঙ্গায় পেঁয়াজের আবাদ ও উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ