বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার সাভার থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০২:১৩ অপরাহ্ণ
ঢাকার সাভার থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ

ঢাকা জেলা প্রতিনিধি :-

সাভারের ভবানীপুর এলাকা  থেকে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এই বোমাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পায়।

অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি উক্ত প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় স্থানীয় সূত্রে জানা যায়।

পরে সকালে বিষয়টি পুলিশকে অবহিত করলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যান।

এ বিষয়ে ফার্ড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি তারা ঘটনাস্থলে আসছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি সকালে শুনতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের সাভার মডেল থানা পুলিশ আছে। আমার ধারণা মতে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এই দুষ্কৃতিকারীরা এরকম ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ