শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুখিয়া বাজারে মিজান স্টোর আগু/নে পুড়ে ১৫ লক্ষ টাকা ক্ষতি

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৯:০৫ অপরাহ্ণ
সুখিয়া বাজারে মিজান স্টোর আগু/নে পুড়ে ১৫ লক্ষ টাকা ক্ষতি

এম এ হান্নান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রাতের দেরটা এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার রাতে  পাকুন্দিয়া বড় আজলদী এগারো সিন্ধু আলু স্টোর সামনে মিজান স্টোর এই দুর্ঘটনা ঘটে,  পাকুন্দিয়া  ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল  রাত ১,৩০ টার দিকে পাকুন্দিয়া উপজেলা সুখিয়া বাজারে  মিজান স্টোর  দোকান ধোঁয়া উঠতে দেখতে পান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে  দোকান ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। 

এসময় আগুনের তীব্রতায় পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় । খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে বিদ্যুৎ শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেন। আগুনে দোকান অব কাঠামো, মালামাল, আসবাবপত্র সবকিছুই পুরেছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিক মিজানুর রহমান  জানিয়েছেন। এখন প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমার ঘুরে দাঁড়াতে পারব। 

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক  ১ দেরটাা দিকে আমরা খবর পাই সুখিয়া বাজার এলাকায় আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ