শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৮:০৭ অপরাহ্ণ
জয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

জয়পুরহাট প্রতিনিধি: 

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। মঙ্গলবার বিকেল ৫টায় গণমাধ্যমে এসব তথ্য দিয়েছেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জেলার কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসার ২১ জনের মধ্যে শতভাগ ফেল, আক্কেলপুরের গণিপুর দাখিল মাদ্রাসার ১৬ জনের সবাই ফেল, জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৮ জনের মধ্যে ৮ জনই ফেল, ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসার ৬  পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত, বাকি ৫ জনই ফেল এবং পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫ জনের মধ্যে ৫ জনই ফেল। এর মধ্যে গণিপুর দাখিল মাদ্রাসাটি পরপর দুই বছর শতভাগ ফেলের তালিকায় নাম লেখাল।

জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালে জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৭৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় পাসের গড় দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ যার মধ্যে মাধ্যমিকে ৬৭ দশমিক ২৪, মাদ্রাসায় ৪০ দশমিক ৩৫ এবং কারিগরিতে ৪৩ দশমিক ৫১ শতাংশ। তবে এমন ফলাফলের মধ্যেও শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে; প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন এ-প্লাস এবং ২ জন এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া ভাল ফলাফল করেছে জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর থানা উচ্চ বিদ্যালয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, প্রতিবছর পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য জানতে চাওয়া হয়। এ বছর চিঠি পাওয়া মাত্রই চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ