জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
গত শনিবার থেকে ভাদসা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এমদাদুল হক।
বাদশা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামে যারা বিতরণের সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার এমদাদুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে পুরো বাদশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে বৃক্ষ রোপণ ও চারা বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের প্রতি আগ্রহ তৈরি করতে চাই।"
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম চলছে। মাছব্যাপী এ কার্যক্রম চলবে বলে তিনি জানান। তার এই কর্মসূচিকে স্থানীয়রা মহতি উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন।