কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এমপি মাজহারুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন।এ সময় হাসপাতালের বিভিন্ন ফ্লোর তিনি ঘুরে দেখেন ও হাসপাতালের রোগী ও স্বজনদের সাথে মতবিনিময় করেন এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম তিনি পরিদর্শন করেন।
এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে তিনি কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।এ সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মো শামছুল আলম,আরএমও ডা: তাজরিনা তৈয়ব,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।