বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ-হাসপাতালে চিকিৎসাধীন

Admin ১০ April ২০২৬ · Friday · ০৮:২১ পূর্বাহ্ণ
লোহাগড়ায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ-হাসপাতালে চিকিৎসাধীন
লোহাগড়ায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ-হাসপাতালে চিকিৎসাধীন

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে ভদ্রডাংগা বাতাসী গ্রামের সংখ্যালঘু নারীকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে একই গ্রামের রসময় মজুমদারের ছেলে শ্যামল মজুমদার ও অনিল মজুমদারের ছেলে কংকর মজুমদার বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।এসসময় স্ত্রীর ডাকচিৎকার শুনে স্বামী মৃত্যুঞ্জয় এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরবর্তীতে সিপ্রা মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। সিপ্রা মজুমদারের সাথে কথা হলে তিনি বলেন ওই শ্যামল ও সংকর আমাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেছে আমি এর বিচার চাই। আমি একজন নারী আমাকে সে কিভাবে মারপিট করে।

বিবাদী পক্ষ শ্যামল মজুমদার ও কংকর মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তারা ফোনটি রিসিভ করেন নাই এমন কি তাদের বাড়িতে যেয়ে তাদেরকে পাওয়া যায় নাই।

এঘটনায় লোহাগড়া থানার এসআই আমিরুলের সংগে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ