বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় খাদ্য নিয়ন্ত্রককে দু/র্বৃত্তদের হা/মলা, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ১২:০৪ অপরাহ্ণ
খুলনায় খাদ্য নিয়ন্ত্রককে দু/র্বৃত্তদের হা/মলা, হাসপাতালে ভর্তি

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। হামলার পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অনিন্দ্য কুমার দাস নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোর থেকে বাজার করে বের হন। কিছুদূর যাওয়ার পর ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করতে থাকে।

একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার চিৎকার ও স্থানীয়দের এগিয়ে আসার কারণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, কী কারণে খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, দুর্বৃত্তরা অনিন্দ্য কুমার দাসকে কিল-ঘুষি মেরেছে। খবর পেয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ