বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক ০৯ August ২০২৬ · Sunday · ১০:২৮ পূর্বাহ্ণ
গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার লবণচরা থানাধীন মুক্তার হোসেন রোড এলাকার গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে গরমের মধ্যে কষ্ট করে ক্লাস করার বিষয়টি নজরে আসে খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিন আহম্মেদের।

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নেন তিনি। কোমলমতি শিশুদের স্বস্তি ও প্রশান্তির কথা বিবেচনা করে গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রয়োজনীয় ফ্যান উপহার দেন মোঃ আমিন আহম্মেদ।

ফ্যান পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিনের গরমের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় মোঃ আমিন আহম্মেদ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ করে দেওয়া সমাজের সবার দায়িত্ব। কোমলমতি শিশুদের কষ্টের বিষয়টি জানতে পেরে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও অসুবিধার কথা বিবেচনা করে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফ্যান উপহার দেওয়ার জন্য মোঃ আমিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বস্তির জন্য নেওয়া এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ