মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুর তালুকদারের

অনলাইন ডেস্ক ০৭ August ২০২৬ · Friday · ০৮:৫০ অপরাহ্ণ
কালাইয়ে মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুর তালুকদারের

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান তালুকদার। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন তালুকদার।

এ সময় বক্তব্য দেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার, অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার (ডলার), আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, লুৎফর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার বলেন, “বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব কালাই পৌরসভা গড়ে তুলতে কাজ করব।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ