শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ড. ইউনূসের চেয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো চলছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক ০৭ August ২০২৬ · Friday · ০৮:৪৬ অপরাহ্ণ
ড. ইউনূসের চেয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো চলছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

দেশের অভ্যন্তরীণ নানা সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা অধ্যাপক ইউনূসের তুলনায় অনেক ভালো হচ্ছে বলে তিনি মনে করেন। তবে দেশ এভাবেও চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য আরও কিছুটা কমানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এগোনো উচিত বলে তার মত।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার ভাষ্য, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগজনক।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ