করিমগঞ্জে উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের পাঠদানের অনুমতি, মতবিনিময় সভা
করিমগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী স্কুল অ্যান্ড কলেজ পাঠদানের অনুমতি পাওয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের পাঠদানের অনুমতি পাওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হলো। এ প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান আকন্দ বলেন, “পাঠদানের অনুমতি পাওয়ায় আমরা আনন্দিত। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে কাজ করবে।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার,সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া রতন, সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ, গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফ আলী ভূঁইয়া, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মুখছেদুল মমিন সবুজ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুববিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ, গুণধর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাজহারুল হক আব্দুল আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারী দুলাল ভূঁইয়া, শেখ আব্দুর রাহেদ,নাসির উদ্দিন ভূঁইয়া আঙ্গুর,গুণধর ইউপি সদস্য বাদল ভূঁইয়া,রফিকুল ইসলাম শাহজাহান,আবুল কাশেম মন্তু,ইশাদ মিয়া প্রমুখ।
বক্তারা উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের পাঠদানের অনুমতিকে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।