শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়া প্রেসক্লাবে এমপি মুহাম্মদ আলী আছগরের মতবিনিময়, জামায়াতের প্রার্থীদের ঘোষণা

অনলাইন ডেস্ক ০৭ August ২০২৬ · Friday · ০২:১২ অপরাহ্ণ
ভাঙ্গুড়া প্রেসক্লাবে এমপি মুহাম্মদ আলী আছগরের মতবিনিময়, জামায়াতের প্রার্থীদের ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: 

বৃহস্পতিবার রাত ৯ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুড়া উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন।

মতবিনিময়কালে এমপি মুহাম্মদ আলী আছগর বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থী মনোনয়ন দিয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন।

ঘোষিত প্রার্থীরা হলেন—

উপজেলা চেয়ারম্যান পদে: অধ্যাপক আহমেদ হালিম মাজহার নূর

ভাইস চেয়ারম্যান পদে: সহকারী অধ্যাপক আবুল হাশেম

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে:হাফিজ উদ্দিন বাহার

এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘোষিত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।

সভায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ