বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল

অনলাইন ডেস্ক ০৭ August ২০২৬ · Friday · ০২:০৪ অপরাহ্ণ
তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আওতাধীন তাড়াইল উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান ও সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. শেখ ফাহিমকে সভাপতি এবং মো.ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীল মাহমুদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান হোসেন সেলিম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক তানভীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুলফিকার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক বাইজিদ ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নাঈম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আশিক বিল্লাহ, ক্রীড়া সম্পাদক ঝিনুক মিয়া, সমাজসেবা সম্পাদক আশিক ভূঁইয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অনিক হোসেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রুবেল ভূঁইয়া।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ,শফিক, মনির,সৌরভ ও ফারুক।

নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাড়াইল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকিরুল ইসলাম বাকী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আশা করি, নতুন এই কমিটির যোগ্য নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। তিনি আরও বলেন, তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদ আমার হাতে গড়ে ওঠা একটি সংগঠন। অসংখ্য সহযোদ্ধার আন্তরিক সহযোগিতা এবং দীর্ঘদিনের ত্যাগ,শ্রম ও সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে আমরা ধাপে ধাপে এই সংগঠনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও আদর্শিক রাজনীতির চর্চাকে সামনে রেখে কাজ করেছি।

জাকিরুল ইসলাম বাকী বলেন, সময়ের পরিক্রমায় আজ আমি মূল দলের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছি। এটি আমার কাছে যেমন গর্বের, তেমনি আরও বড় দায়িত্বের বিষয়। আমি বিশ্বাস করি, নেতৃত্ব ব্যক্তি-কেন্দ্রিক নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ ও ঐতিহ্যকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমি সবসময় সংগঠনের অগ্রযাত্রায় পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকব।

জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি তাড়াইলের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক সামাজিক ও সাংগঠনিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ