মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি কে হ/ত্যার প্রতিবাদে স্মরণ সভা
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বাদ আছর বিএনপি কার্যালয়ের সামনে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যার প্রতিবাদে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া, স্মরণ সভায় আলোচনায় অংশ নেয়, মোঃ মাসুদ শিকদার ( স্বেচ্ছাসেবক দল) , মোঃ জিয়াউর রহমান ( যুবদল) , শেখ বুলবুল ইসলাম ( সাবেক সাধারণ সম্পাদক) মোঃ তরিক মোমেন ( ছাত্রদল নেতা ) , মোঃ মোবারক হোসেন ( ঘাগড়া ইউনিয়ন বিএনপি ) , মোঃ রতন মিয়া ( সাবেক সাধারণ সম্পাদক ঢাকী ইউনিয়ন বিএনপি) মোঃ সাইফুল ইসলাম (সভাপতি ওলামাদল মিঠামইন উপজেলা শাখা ) , মোঃ আজীজ মিয়া ( সহ সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি ) মোঃ ধন মিয়া ( সহ-সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক মিঠামইন উপজেলা বিএনপি ) অনুষ্ঠান উপস্থাপনা করেন, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মিয়া। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া পড়ান মৌলানা কামাল উদ্দিন। পরে ঘাগড়া বাজার সহ উপস্থিত সহস্রাধিক লোকের মাঝে তাবারক বিতরণ করা হয়।