বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কুলাউড়ায় ১ কিমি কাদা-পানি পেরিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০৬:৩১ অপরাহ্ণ
কুলাউড়ায় ১ কিমি কাদা-পানি পেরিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। কুলাউড়া থানার  অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না এর নির্দেশনায় এই অভিযান হয়।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীমের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম ও এএসআই মো. মিরাজুল ইসলামের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে অফিসার ও ফোর্স মিলে প্রায় ১ কিলোমিটার পথ দৌড়ে তার পিছু নেন। এ সময় কাদাময় জমি ও পানিভর্তি শুকনাছড়া নদী পেরিয়ে পুলিশ সদস্যরা আসামিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামি মো. মফিক আলী (৩৮) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় আদালত থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ