শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

স্বৈ/রাচার হাসিনা পত/ন আন্দলনের দুই বছর পূর্তি উপলক্ষে কয়রায় জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০১:৩৬ অপরাহ্ণ
স্বৈ/রাচার হাসিনা পত/ন আন্দলনের দুই বছর পূর্তি উপলক্ষে কয়রায় জামায়াতের গণমিছিল

‎উপজেলা প্রতিনিধি (খুলনা) :

‎খুলনার কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরে গণমিছিল বের করা হয়। মিছিল শেষে কপোতাক্ষ কলেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

‎সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জেলা শুরা সদস্য প্রভাষক আঃ রব, হাফেজ জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ ওলিউল্যাহ, উপজেলা সভাপতি শাহাবুদ্দিন শিহাব, জামায়াত নেতা মাওলানা সাজ্জাদুল্যাহ, মাস্টার সাইফুল্লাহ হায়দার, মাস্টার নুর কামাল, মো. মিজানুর রহমান, আবু সাঈদ ও ডা. ইছাক আলী খানসহ অনেকে।

‎এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ