শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:৩১ অপরাহ্ণ
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

উখিয়া প্রতিনিধি:

সারাদেশ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে 

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় (৫ আগস্ট) বুধবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে দিবসটি পালিত হয়। 

এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতিকুর রহমান মজুমদার, ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) উখিয়া থানা,বক্তব্য রাখেন, শারমিন সুলতানা, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা, সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি, কামানাশিস সরকার, কৃষি অফিসার উখিয়া উপজেলা, ডাক্তার ছৈয়দ হোসেন, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা, ডাক্তার এহেচান উল্লাহ সিকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উখিয়া, গণমাধ্যম কর্মী, মোহাম্মদ ফারুক, সিরাজুল কবির বুলবুল,ছাত্রদল,যুবদল, জামায়াতে ইসলামী ও এন,সি,পি নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিতউখিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্র, ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তির্নদের হাতে পুরুষ্কার তুলে দেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার ও উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ