শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাতক্ষীরায় হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে আসামির পলায়ন, স্থানীয়দের হাতে ফের আটক

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে আসামির পলায়ন, স্থানীয়দের হাতে ফের আটক

মো: আল-মাহফুজ শাওন ;

সাতক্ষীরার আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে পাঠানোর সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার পর শহরের পলাশপোল বউবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামির নাম আজমাইন (২৬)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মো. মনিরুল ইসলাম গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজমাইন আশাশুনি থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতের কার্যক্রম শেষে দুপুর ১টার দিকে আজমাইনকে কারাগারে পাঠানোর জন্য হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় কোনো একপর্যায়ে সুযোগ বুঝে তিনি হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর তাকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি শুরু করে। একই সঙ্গে বিষয়টি স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে।

পরে সাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার এলাকায় তাকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ছাত্রনেতা রায়হানের নেতৃত্বে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমাইনকে নিজেদের হেফাজতে নেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি আজমাইনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর আদালত প্রাঙ্গণ ও কারাগারে আসামি স্থানান্তরের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ