শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জের 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কিশোরগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জুলাই শহীদদের পরিবারবর্গ ও বীর জুলাই যোদ্ধাদের সম্মানার্থে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জুলাই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও বীরত্বগাথা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও জীবিত বীর যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বীর জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ