শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আমাদের প্রধান দায়িত্ব হলো জুলাইয়ে স্বৈরাচারদের বিচার নিশ্চিত করা- বস্ত্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:২৫ অপরাহ্ণ
আমাদের প্রধান দায়িত্ব হলো জুলাইয়ে স্বৈরাচারদের বিচার নিশ্চিত করা- বস্ত্র প্রতিমন্ত্রী

সোহানুর রহমান সোহান, নিজেস্ব প্রতিবেদক  :- 

কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে প্যালেস কমিউনিটি সেন্টারে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম - এমপি।  

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম 'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান সহ আরো অনেকেই।   অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ জোবায়ের'র মা আবেগাপ্লুত কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি।দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই। সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ সময় পাট ও বস্ত্র  প্রতিমন্ত্রী তার  বলেন, আমরা প্রত্যেকে আজ শোকাহত আজ প্রত্যেকে চোখে জল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সহ তাদের দোসরদের বিচার এ বাংলা মাটিতে হবে। আজকে যে সরকার আছে। সে সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠা পেয়েছে।তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করার সহস পেয়েছি। স্বাধীন মত ভোট দিতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজ অনেকে আমরা এমপি-মন্ত্রী হয়েছি। একই সঙ্গে তিনি আরো বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো ঐ  জুলাইয়ে স্বৈরাচার জুলুমবাজদের বিচার নিশ্চিত করা। 

এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিএনপির বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ