মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি

অনলাইন ডেস্ক ০৪ August ২০২৬ · Tuesday · ০৬:৪৮ অপরাহ্ণ
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি

মুরাদ মিয়া,তাহিরপুর, সুনামগঞ্জ:

গত জুলাই মাসে অধিকহারে অপরাধ দমনে(ক্রাইম) মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্য সিলেট রেঞ্জের মধ্যে সুনামগঞ্জের দিরাই থানার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ জুলাই) ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাস -২০২৬ ইং তারিখে দিরাই থানায় আইন শৃঃখলা সমুন্নত রেখে অসামান্য অবদানের ফলশ্রুতিতে সিলেট বিভাগের মধ্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার একেএম জাকির হোসেনসহ সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সহ পুলিশ বিভাগের উধর্বতন কর্মকর্তাবৃন্দরা। 

উল্লেখ্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। তারই ধারাবহিকতায় দিরাই থানায় যোগদানের পর ২০২৬ সালের গত জুলাই একমাসে অধিকহারে মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য  উদ্ধারে অসাধারন অবদানের জন্যই তাকে সিলেট রেঞ্জের  মধ্যে দিরাই থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে সম্মানিত করা হয়।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,তার এ সাফল্য এবং সম্মাননাপত্রটি এটা পুরো পুলিশ বাহিনীর নামে উৎসর্গ করেন। তিনি গণমাধ্যমকে বলেন,সরকার ও আমার পুলিশ বিভাগের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে আমি সব সময়ই সচেতন। আইন শৃংখলা বাহিনীর একজন সদস্য হিসেবে আমরা চাই সমাজের অসহায়, নির্যাতিত ও  নিপীড়িত মানুষজনকে নিঃস্বার্থভাবে আইনীসেবা দিতে। দিরাই থানার অসহায় মানুষজন যেন বিনা অনুমুতিতে তাদের সেবা প্রদানে ২৪ ঘন্টার জন্য থানার দরজা খোলা রাখা হয়েছে।  তাছাড়া এই এলাকায় যেন চোলাই মদ তৈরী,ইয়াবা বিক্রি,মাদক সেবন এবং যেকোন ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সবসময় সচেষ্ট।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ