শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ২৪ ঘণ্টা সিএনজি গ্যাস সরবরাহ নিশ্চিতের আহ্বান

অনলাইন ডেস্ক ০৪ August ২০২৬ · Tuesday · ০৬:৪২ অপরাহ্ণ
৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ২৪ ঘণ্টা সিএনজি গ্যাস সরবরাহ নিশ্চিতের আহ্বান

মাসুদ মাহাতাব, ঢাকা:

সিএনজি চালিত যানবাহনের তীব্র গ্যাস সংকট নিরসন, ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১১:০০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে "২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ"-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিএনজি চালিত যানবাহনের চালকেরা চরম গ্যাস সংকটের কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও অনেক চালক পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। একই সঙ্গে একটি অসাধু চক্র ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বিক্রি করে সংকটকে আরও প্রকট করে তুলছে। এতে চালক, যাত্রী এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের গণপরিবহন ও যাত্রীসেবায় সিএনজি চালিত যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ খাতের সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ গ্যাস বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ সময়ের অপরিহার্য দাবি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন (DRDU)-এর নেতৃবৃন্দ জানান, সিএনজি চালকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন (DRDU)-এর সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সারা দেশের চালক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চালকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়, যাতে সিএনজি খাতের বিদ্যমান সংকট নিরসনের মাধ্যমে চালক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ