মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইফতি- শাওন

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৫৪ অপরাহ্ণ
কুবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইফতি- শাওন

কুবি প্রতিনিধি: 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, একাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবছার উদ্দীন ইফতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী শাওন। 

আজ সোমবার (৩ই আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, "সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানচর্চাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ। 

সভাপতি আবছার উদ্দীন ইফতি বলেন,"আমাদের প্রধান অঙ্গীকার হলো কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলা। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা ক্যাম্পাসে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব ইনশাআল্লাহ।" 

উল্লেখ্য, আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানান নেতৃবৃন্দরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ