বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

দীর্ঘ কর্মজীবন শেষে হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৪২ অপরাহ্ণ
দীর্ঘ কর্মজীবন শেষে হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তি টেনে গত ২৯ জুন ২০২৬ তারিখে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন।

আজ (সোমবার) বিদ্যালয়ের উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে ব্যতিক্রমী আয়োজনে প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে একটি সুসজ্জিত হাতির পিঠে উঠিয়ে শোভাযাত্রাসহ তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতা এ বিরল আয়োজন উপভোগ করেন। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহণে পুরো পরিবেশ আবেগ ও শ্রদ্ধায় মুখর হয়ে ওঠে।

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রধান শিক্ষক হিসেবে বিমল কুমার রায়ের সততা, দক্ষতা ও আন্তরিক নেতৃত্ব প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ