বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

নাটোরে নলডাঙ্গায় নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৩৩ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নকল ও লাইসেন্সবিহীন টাইলস ক্লিনার উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার, রাসায়নিক দ্রব্য ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকালে উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় মো. আমিরুল ইসলাম (৩৭), পিতা- ঈমান আলী মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

অভিযানকালে কারখানা থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে সংরক্ষিত প্রায় ৫০০ লিটার HCL (হাইড্রোক্লোরিক অ্যাসিড) জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তাদের নিরাপদ পণ্য নিশ্চিত করতে নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ