বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদী মডেল থানার ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:১৮ অপরাহ্ণ
কটিয়াদী মডেল থানার ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার সুযোগ্য ও জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের অপপ্রচার এবং মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুঁসে উঠেছে কটিয়াদীর সাধারণ মানুষ। এই ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কটিয়াদীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের সাধারণ জনতা, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ওসি মোঃ রফিকুল ইসলাম কটিয়াদী থানায় যোগদানের পর থেকেই নিজের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি যোগদানের পর থেকে কটিয়াদীকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাঁর কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপকর্ম অনেকাংশে হ্রাস পেয়েছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তাই নন, বরং একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ওসির এই জনপ্রিয়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভাবনীয় সাফল্যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে পড়েছে। নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে ও অপরাধমূলক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে তারা এই কর্মকর্তা ও কটিয়াদী থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ কুরুচিপূর্ণ, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ কেবল ব্যক্তির মানহানি নয়, বরং কটিয়াদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি গভীর ষড়যন্ত্র। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে এবং হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে সামনে আরও কঠোর ও দূর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলায় বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,জসীম উদ্দীন মেনু,উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রফিকুল আলম রফিক। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । 

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলেই এসে শেষ হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ