শ্রীপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহী মোঃ খছরুল আলম
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ;
আসন্ন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী , তারুণ্যের অহংকার ও সমাজ সেবক মোঃ খছরুল আলম।
প্রিয় ৯নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।
প্রচার-প্রচারণায় তার মূল স্লোগান "জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়,জনগণের সেবাই একমাত্র লক্ষ্য এবং"কথা নয়,কাজে হবে পরিচয়।
তিনি বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয় ভালোবাসা দিয়ে প্রিয় ৯নং ওয়ার্ড বাসীর পাশে থাকতে চাই।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,সমাজ সেবক মোঃ খছরুল আলম,
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত। এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করায় ওয়ার্ডবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
তার প্রত্যাশা নির্বাচিত হলে ৯নং ওয়ার্ড এলাকার রাস্তা-ঘাট,শিক্ষা,স্বাস্থ্য ও যুবসমাজের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন এই প্রার্থী।
তিনি আরও জানান,আমি ক্ষমতার জন্য নয়,সেবার জন্য আসতে চাই। ৯নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই" বলেন মোঃ খছরুল আলম।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রবীণসহ বিশেষ করে তরুণ ভোটাররা তার পক্ষে আগাম প্রচারণা চালাচ্ছেন।তারা আসন্ন নির্বাচনে মোঃ খছরুল আলমকে ৯নং ওয়ার্ড মেম্বার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।