শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে হোমিও চিকিৎসায় বাড়ছে মানুষের আস্থা

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০২:০৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে হোমিও চিকিৎসায় বাড়ছে মানুষের আস্থা

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলায় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছে আজাদ হোমিও হল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গত ১ আগস্ট ২০২৬ প্রতিষ্ঠানটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা গেট সংলগ্ন এলাকায় আধুনিক ও উন্নত পরিবেশের নতুন চেম্বারের উদ্বোধন করে। সেখানে রোগীদের জন্য পরিচ্ছন্ন, আরামদায়ক ও উন্নত মানের পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও রায়গঞ্জসহ আরও কয়েকটি শাখার মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে চিকিৎসাসেবা দিচ্ছেন একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত ডাঃ মোঃ গোলাম আজম আজাদী (ডি.এইচ.এম.এস, বি.এইচ.বি, ঢাকা)। তিনি দীর্ঘদিন ধরে আজাদ হোমিও হল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে বিভিন্ন জটিল ও সাধারণ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ হোসেন আজাদী।

আধুনিক চেম্বার চালুর মাধ্যমে রোগীদের জন্য আরও উন্নত, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসছেন।

প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের দাবি, নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আজাদ হোমিও হল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ