বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে মাতৃত্বকালীন একাডেমিক নীতিমালার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

অনলাইন ডেস্ক ০২ August ২০২৬ · Sunday · ০৯:১৩ অপরাহ্ণ
কুবিতে মাতৃত্বকালীন একাডেমিক নীতিমালার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

কুবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সময়ে একাডেমিক কার্যক্রমে বিশেষ সুবিধা নিশ্চিতে স্থায়ী নীতিমালা প্রণয়নসহ চার দফা দাবিতে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দিয়েছে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তি।

রবিবার (২রা আগস্ট) দুপুর ২টার দিকে উপাচার্যের দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে বলা হয়েছে, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি অনেক নারী শিক্ষার্থীকে মাতৃত্বের দায়িত্ব পালন করতে হয়। গর্ভকালীন এবং সন্তান জন্মের পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা, চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সম্ভব হয় না। এতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত উপস্থিতি পূরণে ব্যর্থ হয়ে জরিমানা প্রদানসহ সেমিস্টার ড্রপ বা শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়েন তারা। দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে মাতৃত্বকালীন বিশেষ সুবিধা চালু রয়েছে উল্লেখ করে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একটি স্থায়ী ও সুনির্দিষ্ট ‘মাতৃত্বকালীন একাডেমিক সহায়তা নীতিমালা’ প্রণয়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে এ সংক্রান্ত চারটি দাবি তুলে ধরা হয়। উত্থাপিত দাবিগুলো হলো-মাতৃত্বকালীন সময়ে উপস্থিতি ৬০ শতাংশের কম হলেও জরিমানা মওকুফ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, ইনকোর্স-মিডটার্ম ও অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নমনীয়তা এবং পরবর্তী সময়ে গ্রহণের ব্যবস্থা করা, প্রসবকালীন ও পরবর্তী জরুরি অবস্থা বিবেচনায় কমপক্ষে তিন মাসের ছুটি মঞ্জুর এবং নীতিমালার শতভাগ শিথিলতা নিশ্চিত করা, প্রশাসনিক সিদ্ধান্তগুলো কোনো ধরনের প্রশাসনিক হয়রানি ছাড়াই বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা।

এ বিষয়ে শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক সৈয়দা নাজিফা নাফিল বলেন, “ফরাসি সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, 'আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।' একজন নারীর জীবনে মাতৃত্ব লাভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এ সময় শারীরিক ও মানসিক চাপের কারণে নিয়মিত একাডেমিক কাজ ও ক্লাসে উপস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে জরিমানা কিংবা ইয়ার ড্রপের মতো পরিস্থিতির শিকার হয়ে অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আমরা চাই মাতৃত্বকালীন সময়ে একটি সুনির্দিষ্ট ও হয়রানিমুক্ত নীতিমালা প্রণয়ন করা হোক, যেন কোনো নারী শিক্ষার্থীকে পড়াশোনা থেকে পিছিয়ে পড়তে না হয়।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ