বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ মাসেই নানা চমক- হাসান জাফির তুহিন

অনলাইন ডেস্ক ০২ August ২০২৬ · Sunday · ০৯:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ মাসেই নানা চমক- হাসান জাফির তুহিন

পাবনা জেলা, প্রতিনিধি:

ক্ষমতা গ্রহণের মাত্র ৫ (পাঁচ) মাসের মাথায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে দেশবাসদেরকে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সরকারের নানা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের সুফলও পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন। ৫ (পাঁচ) বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। পরে তিনি চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন চাঁরা রোপণ করেন।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে হাসান জাফির তুহিন বলেন, "দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার সারাদেশ জুড়ে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসন ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।" ২৫ (পঁচিশ) কোটি বৃক্ষরোপণের বিশাল এই মহাযজ্ঞ সফল করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি প্রান্তে প্রান্তিক পর্যায় পর্যন্ত ব্যাপক গাছ লাগাতে হবে।”

বিএমডিএ প্রধান বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। শুধু চাঁরা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, গাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অতীতে দেখা গেছে যে, যত্ন ও তদারকির অভাবে রোপণ করা অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলতা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুননাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমাম বানিন এবং চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষেরা এতে অংশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ