মিঠামইনে ৫ ই আগষ্ট " জুলাই গন অভ্যু/ত্থান দিবস" পালন উপলক্ষে প্রস্তুতি সভা
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার ২ রা আগস্ট সকাল ১১ টায় " জুলাই গন অভ্যুত্থান দিবস " পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়, আলোচনায় অংশ নেয়, মোহাম্মদ মিজানুর রহমান ( একাডেমি সুপার) , ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , এনামুল হক মুরাদ ( এনসিপি) , উত্তম কুমার দাস ( সদস্য সচিব উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট) , বিজয় কর রতন, (সাংবাদিক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সভাপতি উপজেলা শাখা ) এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি) মোহাম্মদ মনোয়ার মাহমুদ ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিঠামইন) , শাহেরীল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি ) , সত্যজিৎ মন্ডল ( প্রভাষক মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ) , মোহাম্মদ সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , মোছাঃ রহিমা বেগম ( প্রধান শিক্ষক হাজী তায়েব উদ্দিন উচ্চ বালক বিদ্যালয়) , প্রমুখ
সভায় ৫ ই আগষ্টে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে শহীদ ইয়েমেন চৌধুরীর গ্ৰামের বাড়ি কাঞ্চনপুরে নিজ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের স্বরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মিঠামইনে একজন শহীদ সহ ১৮ জন জুলাই যোদ্ধা রয়েছে।