শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

লোহাগড়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে কু/পিয়ে গুরুতর আহ/ত; স্বামীর আ/ত্মসমর্পণ

অনলাইন ডেস্ক ০২ August ২০২৬ · Sunday · ০৬:১১ অপরাহ্ণ
লোহাগড়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে কু/পিয়ে গুরুতর আহ/ত; স্বামীর আ/ত্মসমর্পণ
মুমূর্ষু অবস্থায় আহত স্ত্রীকে ঢাকা মেডিকেলে প্রেরন

লোহাগড়া, প্রতিনিধি  নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৩ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং  মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।

পুলিশ সুত্রে জানাগেছে  জেসমিন খানম দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত ছিলেন বলে অভিযোগ করে স্বামী জসিম শেখ । এ নিয়ে করফা গ্রামের  স্বামী জসিম শেখ তাকে বারবার নিষেধ করেন। কিন্তু স্ত্রী কথা না শোনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম শেখ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয় সুত্রে জানাগেছে জসিম মাদক আসক্ত। তার চলাচল স্বভাবিক না।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন  করেন। 

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। 

লোহাগড়া থানার ওসি জানান, "অভিযোগের ভিত্তিতে জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে এলাকা শান্ত ও পুলিশ মোতায়ন রয়েছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ