শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

অনলাইন ডেস্ক ০২ August ২০২৬ · Sunday · ০৬:০৬ অপরাহ্ণ
তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

’জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিম আহমেদ অন্তরের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, 

মেডিকেল অফিসার ডা. সুপ্রভা সুত্রধর শ্যামা, ডা. রোবানা আফরিন নীতি, ডা. আলভি মোহাম্মদ সাদ, ডা. ফাহাদ হাসান, নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স শামীমা নাহরিন, শাহনাজ পারভীন, মিডওয়াইফ রীমা আক্তার বৃষ্টি প্রমূখ। এছাড়াও 

নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ডা. তানজিম আহমেদ অন্তর বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ