কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলু/প্ত ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,একই সাথে কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি গঠন করার লক্ষ্যে পদ প্রত্যাশীগনকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে নিজ নিজ জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার আহবান জানানো হলো।