জাপান সফর শেষে এলাকার মাটিতে এমপি আবুল কালাম আজাদ
উপজেলা প্রতিনিধি, খুলানা:
জাপান সফর শেষে এলাকায় ফিরেছেন খুলনা-০৬ আসনের সংসদ সদস্য জনাব মাওলানা আবুল কালাম আজাদ।
শনিবার (১ আগস্ট) জাপান সফর সমাপ্ত করে নিজ নির্বাচনী এলাকায় পদার্পণ করেন মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় কয়রা- পাইকগাছার মানুষের প্রিয় নেতাকে বরণ করতে এলাকার সকল শ্রেণীর মানুষ সড়কের বিভিন্ন পয়েন্টে সম্বর্ধনার আয়োজন করে সে সময় এলাকার জনসাধারণ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা এবং কয়রা জামায়াতে ইসলামীর উপজেলার দায়িত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জনগণের উদ্দেশ্যে এমপি আজাদ বলেন - জাপান সফরের তাদের পর্যটন শিল্প এবং নাগরিক উন্নত জীবন ব্যবস্থার জন্য যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা কাজে লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, ইনশাআল্লাহ।