কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের "দ্বি বার্ষিক জেলা সম্মেলন'২৬" অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার "দ্বি বার্ষিক জেলা সম্মেলন'২৬" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ আগষ্ট) দুপুর আড়াই টায় জেলা শহরের চরশোলাকিয়াস্থ দলটির জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় "দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-২০২৬" অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা।”
এসময় প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৫-২৬ ইং সেশনের কমিটি বিলুপ্ত করে কে এম আনিসুজ্জামান-কে সভাপতি এবং মাওলানা নোমান আহমাদ-কে সেক্রেটারি মনোনীত করে ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন।