শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কেএমপির বিদায়ী কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের আবেগঘন বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ
কেএমপির বিদায়ী কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের আবেগঘন বিদায় সংবর্ধনা
মানবিকতা, সততা ও সেবার মনোভাব নিয়েই দায়িত্ব পালনের আহ্বান

মো: আল-মাহফুজ শাওন:

মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা। তাই বিভেদ নয়—ঐক্য, প্রতিশোধ নয়—ক্ষমা ও সংশোধন এবং ক্ষমতার প্রদর্শন নয়—সেবার মনোভাবকে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত গ্র্যান্ড কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বদলিজনিত কারণে বিদায়ী কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

তার বদলিজনিত কারণে কেএমপির পক্ষ থেকে সুশৃঙ্খল, বর্ণিল ও হৃদয়ছোঁয়া এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে কেএমপিতে তার দায়িত্বকালীন গৌরবোজ্জ্বল কর্মকাণ্ড ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নেতৃত্ব ও মানবিকতার প্রশংসা

সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কমিশনারের সঙ্গে কর্মকালীন বিভিন্ন স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিটি কর্মস্থল কিছু স্মৃতি, কিছু অর্জন এবং কিছু অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের বিদায় খুলনা মহানগর পুলিশের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।

তারা বলেন, দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তার আন্তরিক প্রচেষ্টা কেএমপির সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, তিনি তার কর্মের মাধ্যমে শিখিয়েছেন—একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পুলিশ সদস্যদের কল্যাণে গুরুত্বারোপ

বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার বক্তব্যে পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা বা অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়। জনগণের সঙ্গে মানবিক আচরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের আস্থা অর্জন করাও একজন পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি পুলিশ সদস্যদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতা প্রদর্শনের পরিবর্তে সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকার ওপর গুরুত্ব দেন।

কেএমপিতে কর্মরত সব সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা থাকলেও দায়িত্বের প্রতি নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধরে রেখে কাজ করতে হবে।

তিনি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিশনারকে ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মকালীন স্মৃতিচারণ, শুভকামনা ও ভালোবাসায় তাকে বিদায় জানান কেএমপির কর্মকর্তা ও সদস্যরা।

এ সময় বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ