শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকা নারায়ণঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সুরক্ষা’র পরিবেশ সেমিনার

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৮:৫৫ অপরাহ্ণ
ঢাকা নারায়ণঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সুরক্ষা’র পরিবেশ সেমিনার

কুড়িগ্রাম প্রতিনিধি:

একটি গাছ, একটি প্রাণ, সুরক্ষা দেয় জীবনমান—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এ টি আই-এ ) পরিবেশ সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১লা আগষ্ট  ২০২৬ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুরক্ষা’-র উদ্যোগে এবং ‘ক্লাসিক থ্রেইড’-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার টেকনিক্যাল অ্যাডভাইজার ড. কাজী আফজাল হোসেন। তিনি একটি জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার তাগিদ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাসিক থ্রেইডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মকবুল আহমেদ, এটিআই-এর শিক্ষক আব্দুল কাদের এবং সুরক্ষার সভাপতি ডাঃ এম. এম. তৈমুর হাসান প্রমুখ।

সুরক্ষার সভাপতি তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণের অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যা লী ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ৩শজন অংশগ্রহণকারীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ