বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফে বেড়িবাঁধের ব্লক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৮:৫০ অপরাহ্ণ
টেকনাফে বেড়িবাঁধের ব্লক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বেড়িবাঁধের পাথরের ব্লকের ফাঁকে আটকে ছিল।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সাইফুল ইসলাম। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেড়িবাঁধের পাথরের ব্লকের মাঝখানে একটি মরদেহ আটকে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন,  সাগরের স্রোতে ভেসে আসা একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৩১ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে তদন্ত ও পরিচয় শনাক্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গত ৩১ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উদ্ধার হওয়া ১৮ জনই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর সদস্য।

উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ