বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ১২:১১ অপরাহ্ণ
নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

নাটোর প্রতিনিধি:

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  গণভোটেরায়, জুলাই সনদ বাস্তবায়ন,আইন শৃঙ্খলার চরম অবনতি,  তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের  গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ০১ আগষ্ট ) বেলা দশটায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের  উদ্যোগে একটি বিশাল গণমিছিল  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই সেখানে গিয়ে শেষ হয়।

বিক্ষোব মিছিল  পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের  আমীর ড.মীর নুরুল ইসলাম,  জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম,শহর আমীর রাশেদুল ইসলাম,সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,  জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে  দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।  

বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর তেল,গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,ও আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ । আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, নাহলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিনতি করবে। 

বক্তারা আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন তেল,গ্যাস, বিদ্যুৎ,  বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধ  ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন,  দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন তেল,গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়  গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নে আপামর দেশের বিপ্লবী জনগণ বিএনপি সরকারকে বাধ্য করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ