মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, হাজার একর ভুমি অবৈধ দখলে

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০৮:৫৫ অপরাহ্ণ
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, হাজার একর ভুমি অবৈধ দখলে

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

১৮৮২ সালে আসাম বেংগল রেল লাইন স্থাপনের সীদ্ধান্ত গৃহীত হয়। ১৮৯২ সালে কাজ শুরু হয়, ১৮৯৬ সালে আখাউড়া-করিমগঞ্জ রেললাইন স্থাপিত হয়। ১৮৯৯ সালে রেল চলাচল শুরু হয়। ১৯০৪ সালের ১৬ ফেব্রুয়ারী লর্ড কার্জন আনুষ্ঠানিকভাবে ১২০৭ কিলোমিটার দীর্ঘ রেললাইনের উদ্বোধন করেন। ১৯১৫ সালে কুলাউড়া সিলেট রেল লাইন চালু হবার মধ্যদিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন হিসেবে কার্যক্রম শুরু হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পুর্ব পাশ থেকে শুরু করে উত্তর দিকে আউটার সিগনাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কয়েক শত বাসভবন নির্মাণ করে শত বছরের অধিক কাল কার্যক্রম  চলে। কিন্তু ২০০০ সালের দিকে লাতুর লাইন বন্ধ হবার পর জংশন এর অনেক কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন অফিসার ও কর্মচারীদের অন্যত্র বদলী করা হলে অনেক বাস ভবন খালি হয়ে যায়। এখানে উল্লেখ করা আবশ্যক যে, আসাম বেংগল রেলওয়ের ড্রাইভার এবং নিম্ন পদের অধিকাংশ কর্মচারী ছিলো ভারতের বদরপুর এলাকার লোক। ভারত পাকিস্তান আলাদা হবার পর তাদের অধিকাংশরা কুলাউড়ায় বসতি গড়ে। এদের অনেকে অবসর গ্রহণের পর রেলওয়ের ভুমি দখল করে বাড়ি ঘর নির্মাণ করে বংশ পরম্পরায় আজও বসবাস করছে। এই ভুমিগুলো বাংলাদেশ রেলওয়ের। 

২০০০ সালের পুর্ব থেকে একে একে রেলওয়ের  বাস ভবন গুলো পরিত্যক্ত ঘোষণার মধ্য দিয়ে দখল ও বাণিজ্যের এক মহা উৎসব শুরু হয়।  কিছু সংখ্যক অসাদু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দখল বিক্রি চলতে থাকে। অনেকে পুরাতন ঘর ভেংগে বহুতল দালান করে ফেলেছে। কেহ মাসিক ভাড়া দিয়ে মাসোহারা তুলছে। রেলওয়ের দখল করা ভুমির অলি গলির রাস্তার পাশে গড়ে উঠেছে শত শত দোকান আর গোদাম ঘর। হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকার মাসিক ভাড়া। দেখলে মনে হবে না এগুলো রেলওয়ের ভুমি, মনে হবে দখলদারদের চৌদ্দ পুরুষের মৌরসী সম্পদ। 

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে অনেক পরিত্যক্ত ভবনে দখলদাররা অথবা তাদের ভাড়াটিয়ারা গড়ে তুলেছে অপরাধের স্বর্গ রাজ্য। মদ, গাঞ্জা, ইয়াবাসহ অনেক অসামাজিক কর্মকান্ড এখানে ঘটছে প্রতিনিয়ত। কিছুদিন আগে শুনাগেছে এলাকার চুরি করা গরু এসব পরিত্যক্ত ভবনে লুকিয়ে রেখে জবাই করে তা বিক্রি করা হয়েছে। তাছাড়া হাসিনার আমলের অনেক পলাতক আসামী এসব ভবনে দীর্ঘদিন অবস্থান করার কথাও লোকমুখে প্রচলিত আছে। বিধায় রেলওয়ের ম্যাপ দেখে সকল বেহাত হওয়া ভুমি ও ভবন দখলদারদের কবল থেকে উদ্ধার করে যথাযথ পরিকল্পনার মাধ্যমে তা কাজে লাগিয়ে সরকারি আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো। আর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকেরা সকল অবৈধ দখলদার ও অসামাজিক কর্মকান্ডকারীদের বিরুদ্ধে  অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় এনে কুলাউড়াবাসীকে আশংকামুক্ত করার জোর দাবী জানানো হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ