শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্সের ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০৬:২৯ অপরাহ্ণ
কুবিতে ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্সের ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের স্বান্ধ্যকালীন মাস্টার্সের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে বিভাগের ২০২ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে ইনাম।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদায়ী শিক্ষার্থী তাসনীম জাহান বলেন, “১৮ মাসের এই দীর্ঘ ও চমৎকার যাত্রাটি আমার জীবনে সবসময় বিশেষ স্মৃতি হয়ে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন ছিল, এই পথচলার মাধ্যমে তা পূরণ হয়েছে। জীবনের এই অধ্যায় আমাকে নতুন অভিজ্ঞতার পাশাপাশি আগামীর পথচলার জন্যও অনুপ্রেরণা জোগাবে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আপনাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। স্বান্ধ্যকালীন ব্যাচ নিয়ে একটি ধারণা আছে যে এসব কোর্সে পড়াশোনা হয় না। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বান্ধ্যকালীন কোর্সগুলোতে গুণগত পরিবেশ বজায় রেখেই পাঠদান করা হয়।”

তিনি আরও বলেন, “আপনাদের অনেকেই বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন। নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এখানে ভর্তি হয়েছেন। এখান থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই এই শিক্ষার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।”

সান্ধকালীন শিক্ষার্থীদের শেখার আগ্রহের বিষয় উল্লেখ করে সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “১৮তম ইনটেকের শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও অনুপ্রেরণা সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, স্বান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের জন্যও যেন সমাবর্তনের ব্যবস্থা করা হয়।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মতো আপনারাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এখান থেকে অর্জিত জ্ঞান সমাজে কাজে লাগিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করবেন, যাতে মানুষ আপনাদের পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম খুঁজে পায়।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ