বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০২:১৩ অপরাহ্ণ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ

মো: আল-মাহফুজ শাওন:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে মহানগরের সাধারণ সম্পাদক মো: মমিনুল নাসিফ, সদর থানা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি মঈন খান, সহ-সভাপতি মো: আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার আওতাধীন ২৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।

তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচির মাধ্যমে ২৮ নম্বর ওয়ার্ডে পরিবেশ সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়নের উদ্যোগ আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ