বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
আইন-আদালত

পাবনার নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০২:০৬ অপরাহ্ণ
পাবনার নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। একইদিন বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন আবু আশ্রাফ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইনের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীরা মো: ছুফি উল্লাহ এর দায়িত্বশীল নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো: ছুফি উল্লাহকে বদলি করা হলো। চলতি বছরের ৭ মে পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। 

গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।

একই প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ