শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০২:০৫ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৬টায় বালিয়াডাঙ্গী অডিটোরিয়াম হলরুমে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী (রাশেদ)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম।

গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মোঃ মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মোঃ কামারুজ্জামান কামু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।

বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ঐক্য বজায় রাখা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মী সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ