শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

উখিয়া প্রতিনিধি:

“প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (৩০ জুলাই)  বৃহস্পতিবার সকাল ১১  টায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে 

উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, ইপসা,আই,ও,এম এর সহযোগিতায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সামনে বর্ণাঢ্য র‍্যালি ও পরে নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, 

মানব পাচার প্রতিরোধের প্রতিপাদ্য তুলে ধরেন, ইপসা ও আই,ও,এম'এর কর্মকর্তা বৃন্দ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  রোজিনা আকতার,বক্তব্য রাখেন সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলার সহসভাপতি, গণমাধ্যম কর্মী, সিরাজুল কবির বুলবুল, হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য, রহিম সিকদার সহ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার তার বক্তব্য বলেন,

মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের আয়োজিত এ আলোচনা সভা অত্যন্তগুরুত্বপূর্ণ, অবৈধ পথে মানব পাচার প্রতিরোধ করতে স্থানীয় জনগোষ্ঠীকে আরো সচেতন হতে হবে। মানব পাচারকারী দালালদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে  সোপর্দ করতে হবে, তবেই ধীরে ধীরে কমতে থাকবে এ অবৈধ মানব পাচার।  কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ